
লীডারশীপ প্যাকেজ
লেখক : জাকারিয়া মাসুদ, মুজাহিদ রাসেল, কবির আনোয়ার
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
কভার : Paperback, ভাষা : Bengali
বইটি সম্পর্কে
নেতৃত্ব শিখুন সর্বশ্রেষ্ঠ নেতার কাছ থেকে। / নিজের ভেতরের নেতাকে জাগিয়ে তুলুন ‘লীডারশীপ প্যাকেজ’ দিয়ে আমরা নেতৃত্ব দিতে জন্মগ্রহণ করেছি! ইসলাম আমাদেরকে শেখায়—যেকোনো খারাপ অবস্থার পরিবর্তন করতে, ভালো কাজ বাস্তবায়ন করতে এবং মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে। . একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হলো—একটি লক্ষ্যের দিকে মানুষকে তাড়িত করা। নবী-রাসূল, সাহাবীদের জীবনী পড়লে আমরা দেখতে পাই তারা এই কাজগুলো করে গেছেন। সমাজে ধর্মীয়-সামাজিক পরিবর্তন এনেছেন। মানুষকে নেতৃত্ব দিয়েছেন ইতিবাচক পরিবর্তনের দিকে। . নেতৃত্ব মানেই শুধু রাজনীতি বা বড় কোনো পদ নয়। একজন অভিভাবক, শিক্ষক, ইমাম, ক্লাস ক্যাপ্টেন কিংবা সমাজের দায়িত্বশীল একজন মানুষ—প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন নেতা। . আপনি কীভাবে নেতৃত্বগুণ রপ্ত করতে পারেন? এটার জন্য আপনাকে রাসূলুল্লাহ ﷺ–কে অনুসরণ করতে হবে। তাঁর জীবন থেকে আমরা শিখি— ১. দায়িত্বশীলতা ২. আমানতদারিতা ৩. ধৈর্য ও কষ্টসহিষ্ণুতা ৪. সাহস ও দূরদর্শিতা ৫. বিনয়, দয়া ও ভালোবাসা ৬. সরল জীবনযাপন ৭. হালাল উপার্জনের প্রেরণা . লীডারশীপ প্যাকেজ' আপনাকে পরিচয় করিয়ে দেবে নববী নেতৃত্বের সেই অনন্য বৈশিষ্ট্যগুলোর সঙ্গে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
আরও দেখুন
সব দেখুনসম্পর্কিত বই নেই