আমাদের অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
তাদাব্বুর প্যাকেজ

তাদাব্বুর প্যাকেজ

লেখক : ড. ইয়াদ কুনাইবি, আব্দুল্লাহ আল মাসউদ

প্রকাশনী : সন্দীপন প্রকাশন

৳১,৩৬২
স্টকে আছে
ক্যাটাগরি:কুরআন ও তাফসীর
1
বই শেয়ার করুন

কভার : Paperback, ভাষা : Bengali

বইটি সম্পর্কে

একটি কিতাব যা পাল্টে দিয়েছিল ইতিহাসের গতিপথ! / কুরআন বুঝে পড়ার চেষ্টা কি কখনো করেছেন? / শুধু পড়বেন না, বুঝতেও শিখুন। কুরআন কেমন কিতাব? কুরআন এমন এক কিতাব, যার অপরিমেয় শক্তিতে পাল্টে গিয়েছিল ইতিহাসের গতিপথ। এটা হচ্ছে সেই কিতাব, যে কিতাবের অনুসারী হওয়ায় বদলে গিয়েছিল চরম মাত্রার পশ্চাৎপদ এক জাতির পথচলা। জাহিলিয়্যাহর অন্ধকারে নিমজ্জিত অবস্থা থেকে তাঁরা পৌঁছে গিয়েছিল শক্তি, সামর্থ্য, সমৃদ্ধি আর নেতৃত্বের চূড়ায়। . কুরআন আজও সেই একই পরিমাণ শক্তি ধারণ করে। কুরআন আজও মানুষের অন্তর থেকে নিয়ে বিশ্বের দৃশ্যপট পাল্টে দেবার ক্ষমতা রাখে। কিন্তু সেজন্য প্রয়োজন কুরআনের তাদাব্বুর ও পরে এর নির্দেশের অনুসরণ। তাদাব্বুর কী? তাদাব্বুর হলো কুরআন নিয়ে গভীরভাবে ভাবা, এর মর্মার্থ অনুধাবনের চেষ্টা করা। বুঝে বুঝে কুরআনের বাণীকে আত্মস্থ করা। এই তাদাব্বুর ছাড়া কুরআনের বুঝ পাওয়া অসম্ভব। তাদাব্বুর ছাড়া কুরআনের অনুসরণ ও এ থেকে হিদায়াত পাওয়াও অসম্ভব। . তাই আমরা যারা কুরআন থেকে হিদায়াত পেতে চাই, কুরআনের অনুসরণ করতে চাই তাদের অবশ্যই তাদাব্বুর করতে হবে এবং তার আগে তাদাব্বুর করতে শিখতে হবে। আর তাদাব্বুরের পথে যথাযথ নির্দেশনা পেতে অর্ডার করুন “তাদাব্বুর প্যাকেজ”।

আরও দেখুন

সব দেখুন

সম্পর্কিত বই নেই

রিভিউ ও রেটিং

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

রিভিউ লিখতে সাইন ইন করুন

রিভিউ দিতে সাইন ইন করুন