আমাদের অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
উদ্যোক্তা প্যাকেজ

উদ্যোক্তা প্যাকেজ

৳১,৬৯৫
স্টকে আছে
1
বই শেয়ার করুন

কভার : Paperback, ভাষা : Bengali

বইটি সম্পর্কে

শুধু আইডিয়া থাকলেই কি সফল হওয়া যায়? / উদ্যোক্তা হওয়ার রোডম্যাপ / উদ্যোক্তাদের জন্য সেরা গাইডলাইন আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে চান? তবে আপনার জন্যই আমাদের পারফেক্ট উদ্যোক্তা প্যাকেজ। আমাদের এই বইগুলো আপনাকে দেবে সঠিক দিক-নির্দেশনা এবং প্রয়োজনীয় জ্ঞান ইনশা আল্লাহ ! . ১. লীডারশীপ বইটিতে আলোচনা করা হয়েছে, 'নেতৃত্ব' যে একটি সার্বজনীন ও চ্যালেঞ্জিং ধারণা, যা আধুনিক কর্পোরেট দুনিয়াসহ সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর বহু আলোচিত নেতৃত্বের ধারণাগুলো ১৪০০ বছর পূর্বেই রাসূলুল্লহ ﷺ-এর জীবনে অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান ছিল। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়ায়, নেতৃত্বের বিষয়েও রয়েছে ইসলামের বিস্তারিত দিক-নির্দেশনা। 'লীডারশীপ' বইটি সেই নির্দেশনাগুলোকেই তুলে ধরেছে, যা আপনার নেতৃত্বের জ্ঞানকে আরও শাণিত ও আপনাকে সমৃদ্ধ করবে। . ২. 'ইমোশনাল ইন্টেলিজেন্স' বইটি নেতৃত্বের গুরুত্বপূর্ণ গুণ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করে। এটি দেখায় যে, রাসূলুল্লহ-ﷺ কীভাবে এই গুণের সর্বোচ্চ ব্যবহার করে গেছেন। বইটিতে নবীজি-ﷺ এর সীরাতের বাস্তবসম্মত ঘটনা ও আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বোঝার জন্য একটি চেকলিস্ট দেওয়া হয়েছে, যা উন্নত মানসিকতা গঠনে সাহায্য করবে। . ৩. 'হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট' বইটি কুরআন-সুন্নাহর আলোকে HRM অনুশীলন করে কর্মক্ষেত্রে ইনসাফ ও ভারসাম্য প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়। এটি প্র্যাকটিশনার, উদ্যোক্তা এবং ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের জন্য একটি উপযোগী সহায়িকা। শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, হাসপাতাল, কোম্পানি, সেবা প্রতিষ্ঠান এমনকি পরিবার ব্যবস্থাপনার মতো সব ক্ষেত্রেই ইসলামী HRM অপরিহার্য, যা আপনার কর্মক্ষেত্রকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। . ৪. 'অলসতা জীবনের শত্রু' বইটি আপনাকে অলসতা ও দুর্বলতা কমাতে সাহায্য করবে। এমনকি অলসতা চলে এলেও, কীভাবে তাকে প্রথম সুযোগেই তাড়ানো যায়, সে বিষয়েও এটি দিকনির্দেশনা দেবে। বইটি উদ্যোক্তাদের কর্মক্ষেত্রে অলসতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। . ৫. একজন মুসলিম হিসেবে আপনার সাফল্যের লক্ষ্য যখন দুনিয়া ও আখিরাত জুড়ে বিস্তৃত, তখন কি এলোমেলো মন নিয়ে তা অর্জন করা সম্ভব? ‘মুসলিম মাইন্ডসেট’ বইটি আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে। . ৬. 'সম্পদ গড়ার কৌশল' বইটি মুসলিম হয়ে ধনী হওয়ার উপায়, প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং সফল উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করে। এতে সফল মুসলিমদের অনুপ্রেরণামূলক গল্প, সম্পদ গড়ার টিপস এবং আগত চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সাদ ইবনু আবী ওয়াক্কাস (রা.) ও উসমান ইবনু আফফান (রা.)-এর মতো সফলতার পথ অনুসরণ করতে চাইলে বইটি আপনার জন্য অপরিহার্য।

আরও দেখুন

সব দেখুন

সম্পর্কিত বই নেই

রিভিউ ও রেটিং

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউ দিন!

রিভিউ লিখতে সাইন ইন করুন

রিভিউ দিতে সাইন ইন করুন