ছোটদের ৫০ আয়াত ১

ছোটদের ৫০ আয়াত ১

1 customer review
Sold: 3

Current price is: 123৳ . Original price was: 160৳ .

-23%
  • সংকলক- ফারজানা বিনতে নাছির
  • সম্পাদনা- জাকারিয়া মাসুদ
  • শারঈ সম্পাদনা- মাওলানা আবদুল্লাহ যোবায়ের
  • পৃষ্ঠা- ২৮
  • মূল্য- ১৬০ টাকা
ছোটদের ৫০ আয়াত ১

Current price is: 123৳ . Original price was: 160৳ .

Add to cart
একটা সময় ছিল যখন ফজরের পরপরই মসজিদের বারান্দায় কচিকাঁচার কণ্ঠ শোনা যেত। বগলের নিচে কায়দা-আমপারা নিয়ে শিশুরা মক্তবের দিকে ছুটত। উস্তাযের কাছে বসে শিখত কুরআনের ছোট ছোট সূরা, মাসনূন দুআ ও পবিত্রতার বিধিবিধান। এভাবে শিশুমন হয়ে উঠত ঈমানের এক উর্বরভূমি।
এখন সময় বদলেছে। কচিকণ্ঠের সেই কলতান এখন বিলুপ্ত। কোমল-কাঁধে চেপেছে ভারী ব্যাগ। ঢাউস সাইজের বইপত্তর নিয়ে এখন ছুটোছুটি চলে কোচিং থেকে কোচিংয়ে। শিশুর কচিমন যেন এখন বস্তুবাদী চেতনার এক ধু-ধু বালুচর।
সচেতন অভিভাবকরা শিশুর দ্বীনি শিক্ষার জন্য হোমস্কুলিংয়ের দিকে ঝুঁকছেন। সে প্রচেষ্টাকে একধাপ এগিয়ে নিতে কুরআনের বাছাইকৃত কিছু আয়াত নিয়ে আমাদের এই আয়োজন—‘ছোটদের ৫০ আয়াত’। প্রতিটি আয়াতের সাথেই রয়েছে প্রাসঙ্গিক কিছু কথা। এতে সোনামণিরা সহজেই আয়াতের ভেতরের কথা বুঝে যাবে। এ ছাড়া আকর্ষণীয় ছবি ও নান্দনিক ডিজাইন তো আছেই।
আপনার সোনামণির অন্তরকে কুরআনি চেতনার সুরক্ষিত দুর্গ হিসেবে গড়ে তুলতে আজই সংগ্রহ করুন ‘ছোটদের ৫০ আয়াত’।

1 review for ছোটদের ৫০ আয়াত ১

  1. Umme Binte Saleh

    খুবই ভালো বই। বাবুর জন্য নিয়েছি ঠিকি। কিন্তু আমারই পড়তে অনেক ভালো লাগে। আর কালারিং হওয়ায় বাবুদের পড়ায় আগ্রহ জন্মায়। ১-৫ বছর বয়সে বাবুদের বিকাশ দ্রুত হয়। তাই এই সময়ের জন্য এ ধরণের বই অত্যন্ত উপকারি

Add a review

Your email address will not be published. Required fields are marked *